দুঘটনার কবলে ভোট কর্মীদের নিয়ে যাওয়ার বাস
দি নিউজ লায়নঃ ষষ্ঠ দফার ভোট এর আগের দিন দুঘটনার কবলে ভোট কর্মীদের নিয়ে যাওয়ার বাস। আহত ৫ জন। পূর্ব বর্ধমানের গোলাপবাগের ইউ আই টি ডিসিআরসি থেকে একটি বাস বর্ধমান থেকে ২৬৭ বিধানসভার ভাতার কাশিপুরের ১৫০ ও ১৫১ নম্বর বুথে দিকে যাওয়ার সময় উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি দ্রুতগতি থাকার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে তারপরে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়।
ঘটনাটি ঘটে সিউড়ি রোডের উপর আলমপুরের কাছে। বাসটিতে ভোট কর্মী ছিল ১১ জন। তাদের মধ্যে ৫ জন গুরুতর আহত হয়। তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে আসেন দেওয়ানদিঘি থানার পুলিশ এবং ইভিএম গুলিকে পাহারা দেয় এবং তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় যে বাসটির প্রচন্ড দ্রুতগতি থাকার জন্য বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

Post a Comment